প্রচ্ছদ > বিনোদন >

‘তোমার মনে আমার জন্য জায়গা রেখো’ফেসবুকে মেহজাবীন

article-img

ছোট ও বড়পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয় দিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকতে দেখা যায় তাকে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবকাশ যাপনের বেশ কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন এই অভিনেত্রী। শেয়ার করা ছবিগুলোতে দারুণ সব লোকেশনের সঙ্গে তার ফ্যাশনেবল লুক অনুরাগীদের মাঝে বেশ সাড়া ফেলেছে। 

একটি ছবিতে তার স্বামী জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীবকেও দেখা গেছে। শেয়ার করা ওই পোস্টের ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘তোমার মনে আমার জন্য জায়গা রেখো, বাইরে অনেক শীত।’ মন্তব্যের ঘরে নেটিজেনরা অভিনেত্রীর সৌন্দর্য নিয়ে তাকে রীতিমতো প্রশংসায় ভাসাচ্ছেন। অনেকেই আবার তাদের জুটি নিয়ে নিজেদের ভালো লাগার কথা জানান।

মেহজাবীন চৌধুরী শোবিজ অঙ্গণে পা রাখেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। তার অভিনীত প্রথম নাটক ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’ বেশ আলোচিত হয়। মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করে নিজের প্রতিভার জানান দেন। 

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে দেশের অন্যতম আলোচিত অভিনেত্রী তিনি।